×

জাতীয়

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪ তম অধিবেশনে এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১ হাজার ১৯৫ মেগাওয়াট নবায়নযোগ্য উৎস হতে উৎপাদিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ বিভাগ বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে। ২০৪১ সালের মধ্যে সম্ভাব্য বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হবে প্রায় ৬০ হাজার মেগাওয়াট। সেক্ষেত্রে নবায়নযোগ্য খাত হতে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হবে ২৪ হাজার মেগাওয়াট। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য চলমান, প্রক্রিয়াধীন ও পরিকল্পনাধীন মোট প্রকল্পের সংখ্যা ১০৮টি। প্রকল্পগুলোর মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ১০ হাজার ১২৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

অন্যদিকে এডিবি'র সহায়তায় সোলার ইরিগেশন রোড ম্যাপ (২০২৩-২০৩১) প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উক্ত রোডম্যাপ-এর আওতায় ৪৫ হাজার ডিজেল চালিত পাম্পকে সৌর বিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তর করা হবে। এর মাধ্যমে প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। বর্তমানে যার পরিমাণ প্রায় ১৫ হাজার মেগাওয়াট। তিনি জানান, এ পর্যন্ত গত ১৯ এপ্রিল সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App