×

জাতীয়

যুবদলের মুন্না রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

যুবদলের মুন্না রিমান্ডে
যুবদলের মুন্না রিমান্ডে

ছবি: ভোরের কাগজ

আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক

রাজধানীর রামপুরা থানার নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ আদেশ দেন। আদেশের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এসময় বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যান।

এ বিষয়ে আদালতের বেন্স সহকারী মোহাম্মদ ইমরান বলেন, 'আসামি মুনায়ের পক্ষের আইনজীবীরা আদেশের পর আদালতের মধ্যে হট্টগোল শুরু করে। এসময় তারা বেন্স ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাসে ত্যাগ করে চলে যান।'

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানিয়েছে, রাজধানীর রামপুরা থানার এক মামলায় আব্দুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালত তোলা হয়। এসময় তার সাতদিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালতের মধ্যে হট্টগোল শুরু করেন। এসময় তারা বেন্স ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাস ছেড়ে চলে যান। এসময় সিনিয়র আইনজীবীরা তাদের আদালতের বাইরে বের করে দেন। তখন তারা বারান্দায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ ও আইনজীবীরা তাদের সরিয়ে দিলে আসামি মুন্নাকে আদালতের হাজত খানায় পাঠানো হয়।

জানা যায়, গত ৮ মার্চ বিকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। ঐদিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর থেকেই কারাগারে আটক আছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App