×

জাতীয়

দুই মাস পর দেশে ফিরলেন ড.খন্দকার মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

দুই মাস পর দেশে ফিরলেন ড.খন্দকার মোশাররফ

দুই মাস পর দেশে ফিরলেন ড.খন্দকার মোশাররফ। ছবি: ভোরের কাগজ

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় টার্মিনালে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। তখন খন্দকার মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্থায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য তারা রেডিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছেন।

ড. মোশাররফ সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসা নিয়েছেন। সেখানে সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ শেন শাইর তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

পুলিশের সামনেই নারীকে লাথি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App