×

জাতীয়

হ্যাক হলো তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

হ্যাক হলো তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ

হ্যাক হলো তৃতীয় মাত্রার ফেসবুক পেজসহ পাঁচটি পেজ। ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’, ‘তৃতীয় মাত্রা প্লাস’, এই অনুষ্ঠানের উপস্থাপক ‘জিল্লুর রহমান’, ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)’ ও ‘সিসিএন’র ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে জানিয়েছেন তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘বুধবার রাতে তৃতীয় মাত্রার দুটি ফেসবুক পেজ, আমার নিজস্ব ফেসবুক পেজ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের (সিসিএন) পেজ হ্যাক হয়েছে।’ জিল্লুর রহমান বলেন, ‘এ বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তবে এখনো কোনো জিডি করা হয়নি। আগামীতে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জিডি করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘তৃতীয় মাত্রা একটি জনপ্রিয় টিভি টকশো। প্রচুর দর্শক আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন। তা ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই আমার সঙ্গে যুক্ত। এমনকি দুটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানেও অনেক মানুষ সম্পৃক্ত। পেজগুলো হ্যাক হওয়ায় আমরা সমস্যায় পড়ে গেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App