×

জাতীয়

শ‌নিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৪ পিএম

শ‌নিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব

কান্নি উইগনারাজা

চার দি‌নের সফরে বাংলাদেশে আস‌ছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। সফরে তি‌নি কক্সবাজার ও ভাসানচর রো‌হিঙ্গা ক্যাম্পে যাবেন।

শ‌নিবার (৯ সেপ্টম্বর) বাংলাদেশে আসবেন জাতিসংঘের এ কর্মকর্তা, এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ইউএনডিপির বাংলাদেশ অফিস।

সংস্থাটি জানায়, বাংলাদেশ সফরকা‌লে কান্নি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তি‌নি শরণার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তি‌নি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

শ্রীলঙ্কান নাগ‌রিক কান্নি জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App