×

জাতীয়

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ এএম

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সৈয়দা সাজেদা চৌধুরী

মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা সালথা-নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সালথার গট্টি ইউনিয়নের রসুলপুর গ্রামে দুই উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে হামিদ মঞ্জিল প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন। তিনি এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৯-৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সৈয়দা সাজেদা চৌধুরী।

১৯৯২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাজেদা চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর সাজেদা চৌধুরী জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করে গেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App