×

জাতীয়

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ এএম

আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি
দুই দিনের সফরে আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন-বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ব্রিটিশ হাইকমিশন আরো জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে। স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App