×

জাতীয়

সময় কম, আসুন ঐক্যবদ্ধ হই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পিএম

সময় কম, আসুন ঐক্যবদ্ধ হই

ছবি: ভোরের কাগজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত। তিনি বলেছেন, দেশের মানুষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু এই ফ্যাসিবাদী ক্ষমতাসীনরা জগৎদল পাথরের মতো চেপে বসে আছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মাওলানা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাফরউল্লাহ চৌধুরীর স্মরণ সভায় তার জীবনের নানা দিক তুলে ধরেন তিনি। তার মানবকল্যাণে নিয়োজিত জীবনের কথা শ্রদ্ধা করে বক্তব্যে তুলে ধরেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, জাফর উল্লাহ ভাই, তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে শুধু কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।

বিএনপি মহাসচিব বলেন, তরুণকে এগিয়ে আসতে হবে এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফর উল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।

তিনি আবার বলেন, এখন সময় খুব কম, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে জাফর উল্লাহ চৌধুরীকে স্মরণ করে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন ও ট্রাষ্ট অধ্যাপক আলতাফুন্নেসা, রাষ্ট্র সংস্থার আন্দোলনের প্রধান সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক বাবুল বিশ্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী অধ্যাপক ডা: সাইদ উজ জামান অপু। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App