×

জাতীয়

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ এএম

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন বদলি

ফাইল ছবি

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর-লাইনওআরে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গুলশান গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ইন্সপেক্টর মো. আরশাদ হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে পেটানোর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হন ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম। এর পরেই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি ডিএমপি কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিগোচর হলে ব্যবস্থা নেয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় বরখাস্ত ও বদলি কার্যক্রম শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App