×

জাতীয়

আউটসোর্সিং, মাস্টার রোলের নামে চলছে নিয়োগ বাণিজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

আউটসোর্সিং, মাস্টার রোলের নামে চলছে নিয়োগ বাণিজ্য

ছবি: ভোরের কাগজ

সরকারি, বে-সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আউট সোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) পদ্ধতিতে নিয়োগ বানিজ্য চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড।

‘সংবিধান লংঘন ও আদালত অবমাননা রোধে চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনঃবহালের মাধ্যমে বাংলাদেশ সুরক্ষায়’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বৈষম্য কমাতে চাকুরিতে আবেদনের ক্ষেত্রে কোটা লেখা থাকলেও প্রায়োগের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি আছে। কোটা পদ্ধতি রহিতের নামে সরকারী, বে-সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নামে আউট সোর্সিং, মাস্টার রোল, চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নানা শিরোনামে নিয়োগ বানিজ্য চালাচ্ছে যা সংবিধানবিরোধী ও বেআইনি।

মেহেদী হাসান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ৮০ শতাংশ আঞ্চলিক তথা জেলা কোটা এবং ২০ শতাংশ মেধা সাধারণ কোটা ছিল। সেই কোটা বাস্তবায়নসহ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন মতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি করেন তিনি।

সেই সঙ্গে কোন একটি কোটায় প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রাধিকারভুক্ত কোটার প্রার্থী দিয়ে কোটা পুরণসহ সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

দাবি আদায়ে ঘোষিত কর্মসূচি হলো-

# প্রধানমন্ত্রী বরাবর আগামী ০৩ অক্টোবর উপজেলা/থানা ইউনিট কর্তৃক স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান।

# প্রধানমন্ত্রী বরাবর আগামী ১০ অক্টোবর জেলা-মহানগর ইউনিট কর্তৃক স্ব-স্ব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। # আগামী ১৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা, পেশাজিবী, বিশিষ্টজন, কোটায় সুবিধাভোগী জেলা, নারী, ক্ষুদ্রনৃগোষ্ঠী ও প্রতিবন্ধী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা। # শাহবাগ চত্বর ২৬, ২৭, ২৮ অক্টোবর অবস্থান কর্মসূচি। # ২৬ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয়, জেলা-মহানগর, প্রাতিষ্ঠানিক ইউনিট প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। # ২৭ অক্টোবর অবস্থান ও ২৮ অক্টোবর ২০২৩ সমাবেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App