×

জাতীয়

মোহাম্মদপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ এএম

মোহাম্মদপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দিয়েছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর অগ্নিনির্বাপণ সাহায্যকারী দল।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫২ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে মার্কেটের বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান।

এদিকে আগুনের খবর পেয়ে ভোরে মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই অনেকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

নিজাম উদ্দীন নামের একজন ব্যবসায়ী জানান, আগুন লাগার খবরে ভোরে দোকানে আসি। আমার দোকানে আগুন না লাগলেও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন আমার দোকান পর্যন্ত আসতে পারে বলে মালামাল ছড়িয়ে নিয়েছি।

কৃষি মার্কেটের দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন জানান, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোর ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনও আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। সামান্য কিছু আমার মতো সবাই সরিয়েছে।

দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মার্কেটের মোট ১৮টি সোনার দোকান ছিল। সবগুলো পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App