×

জাতীয়

ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের দুনেতাকে মারধরের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের দুনেতাকে মারধরের অভিযোগ

ছবি: ভোরের কাগজ

কথা কাটাকাটির জের ধরে ঢাকা কলেজ ছাত্রলীগের দুজন নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ করা হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাবি শাখা কমিটির অন্তর্দ্বন্দ্বে এই ঘটনায় নেতৃত্ব দেন ঢাবি শাখার কিছু নেতাকর্মী।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঘটনাস্থলে যান।

ভুক্তভোগী ওই দুই নেতা ঢাকা কলেজ ছাত্রলীগের কাউসার হাসান কায়েস ও সাব্বির হোসাইন।

আহত অবস্থায় তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে গুরুতর আহত কাউসারকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

কাউসারের মাথায় ও চোখে এবং সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখমের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত ছাত্রলীগ নেতা কাউসার বলেন, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন আমতলী গেটের সামনে দিয়ে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল আমাদের সামনাসামনি হয়। আমাদের বাইকের সামনে এসে তারা বলে নেশা করেছিস নাকি। এ সময় তারা আমাদের গালমন্দ করতে থাকে।

তিনি আরও বলেন, এরপর আমরা সেখান থেকে চলে আসি। কিন্তু ক্যাম্পাসে (ঢাকা কলেজে) ফেরার পথে শহীদ মিনার এলাকায় পৌঁছানোর পর চারটি বাইক আমাদের পথ গতিরোধ করে। বাইক থেকে নেমে পথ গতিরোধ করার কারণ জানতে চাইলে তারা আমাদের ফের গালমন্দ করতে থাকে। এ সময় ‘কে তোরা? ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না?’ বলে আমাদের ওপর হামলা চালায়। পরে শহীদ মিনার এলাকায় কর্তব্যরত পুলিশ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

কাউসারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলাকারী প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে ঘটনার পরপরই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, মূলত, ঢাকা মেডিকেল মোড়ে চা পান করার সময় এই হামলার ঘটনা ঘটেছে। আহত দুজন বেশ জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

কারা হামলা করেছে জানতে চাইলে ইনান বলেন, বিষয়টি প্রাথমিকভাবে বলতে পারছি না। এটি খতিয়ে দেখব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবগত করবো যেন হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। ছাত্রলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কারা হামলা করেছে সেটি এখনও আমার জানা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App