×

জাতীয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- ইনফো বাংলা মাদকবিরোধী কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- ইনফো বাংলা মাদকবিরোধী কার্যক্রম

ছবি: ভোরের কাগজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দৈনিক ইনফো বাংলার যৌথ উদ্যোগে দেশব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দৈনিক ইনফো বাংলার পরিচালনা সম্পাদক আলী আহমেদ শাহীনের সভাপতিত্বে এবং দৈনিক ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যান চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার ব্যবস্থাপনা সম্পাদক সজল চৌধুরী, চিকিৎসক ও মিডিয়া ব্যাক্তিত্ব ডা. সাকিরা নোভা, ইনফো বাংলার যুগ্ম সম্পাদক ফেরদৌস জেকি, সহযোগী সম্পাদক দিদারুল আলম, মাদকবিরোধী কার্যক্রমের প্রধান সমন্বয়ক মনজুরুল ইসলাম প্রমুখ। মজিবুর রহমান পাটওয়ারী বলেন, মাদক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যাক্তিত্বদের এগিয়ে আসতে হবে। বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ কমান্ডার বলেন, যুদ্ধ করে আমরা স্বাধীনতা এনেছি। এ সময়ে জাতিকে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করবো। উল্লেখ্য যে, দৈনিক ইনফো বাংলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে চট্টগ্রামে ৫৯ টি মাদকবিরোধী গণসচেতনতা মূলক কার্যক্রম করে যার স্বীকৃতি স্বরূপ দৈনিক ইনফো বাংলা'কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পুরুষ্কৃত করা হয়। সমাজের বিভিন্ন পেশাজীবি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলেও মাদক অপরাধ নিয়ন্ত্রণে নানা কর্মসূচি পালন করে দৈনিক ইনফো বাংলা। এই আন্দোলনে লক্ষাধিক মানুষকে একত্রিত করতে সক্ষম হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App