×

জাতীয়

কেউ চলে গেলে বিএনপির কিছুই আসবে যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

কেউ চলে গেলে বিএনপির কিছুই আসবে যাবে না

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভোরের কাগজ

বিএনপি একটা বিশাল প্রবাহমান নদীর মতো ‘কেউ চলে গেলে তাতে দলের কিছু আসবে যাবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকার যোগ দিচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, তৈমুর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসের মবিন চৌধুরী আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাদের ব্যাপার। আমরা শুধু এইটুকু বলতে চাই, আগেও আমি তার উত্তর দিয়েছি, বিএনপি হচ্ছে একটা বিশাল প্রবাহমান নদীর মতো। সেখানে কত খড়কুটো আসে, কত খড়কুটো যায়, তাতে বিএনপির কিছু যায় আসে না। ‘দ্যাট ইজ বিএনপি’।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তী দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। এর কয়েকদিন পর তিনি মারা গেলে দলটির নেতৃত্বে আসেন অন্তরা হুদা। মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে দলটি কাউন্সিল অনুষ্ঠানের কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App