×

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সমিত পাল (২০) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মোহাম্মদপুর গর্ভমেন্ট কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাওন ভুইয়া জানান, শিকদার মেডিকেলের সামনে বেরিবাঁধে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন ওই কলেজছাত্র। তখন তারা কয়েকজন মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

আহত সমিত জানান, তিনি বাসা থেকে হেঁটে শিকদার মেডিকেল এলাকায় যাচ্ছিলেন এক বন্ধুর সাথে দেখা করতে। পথে সাদেকখান রোডের ডেন্টাল গলিতে ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে সবকিছু বের করে দিতে বলে। তবে দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা তার পিঠে একাধিক ছুরিকাঘাত করে। আঘাত ফেরাতে গিয়ে তার বাম হাতের কব্জিতেও একটি গুরুতর জখম হয়। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করছে।

স্বজনরা জানান, সমিতের বাবার নাম অনুকুল পাল। পরিবারের সাথে রায়েরবাজার ছাতা মসজিদ গলিতে থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App