×

জাতীয়

তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ এএম

তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন আজ

ফাইল ছবি

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টার দিকে দলটির প্রথম সম্মেলন শুরু হবে। আর এ সম্মেলনের মাধ্যমে দলটির নতুন নেতৃত্ব আসবে বলে জানা গেছে।

গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়া হয়। দলের নিবন্ধন পাওয়ার ৩ দিনের মাথায় মারা যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা হুদা।

এদিকে বিএনপির নামের সঙ্গে মিল যাওয়া তৃণমূল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন বিএনপির সাবেক দুই নেতা। তারা হলেন- দল থেকে পদত্যাগ করা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও দল থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুল আলম খন্দকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App