×

জাতীয়

মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, পাল্টা কর্মসূচির ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩১ পিএম

মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, পাল্টা কর্মসূচির ঘোষণা

ছবি: ভোরের কাগজ

মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, পাল্টা কর্মসূচির ঘোষণা
মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, পাল্টা কর্মসূচির ঘোষণা

বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে কর্মসূচি ঘোষণা করে দলটি।

সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে। ২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং ঈদে মিলাদুন্নবী; এদিন বাদ আসর সারাদেশে দোয়া মাহফিল হবে। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটায় রাজধানীতে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সভায় বিএনপির কর্মসূচির বিপরীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সতর্ক অবস্থানে থাকার বিষয়টি নির্দেশিত হয়।

এর আগে, সংসদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার একদফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনের টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচির আওতায় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ ও রোড মার্চ করবে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App