×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলরের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলরের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলরের সাক্ষাৎ। ছবি: ভোরের কাগজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কাউন্সিলর ডেরেক শোলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ড. মোমেনের সাথে সাক্ষাত করেন কাউন্সিলর ডেরেক শোলে। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে তারা আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন। একইসাথে রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের স্থিতিশীলতা, আর্থসামাজিক উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। কাউন্সিলর ডেরেক শোলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাতকালে ডেরেক শোলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা করেন। ড. মোমেন এ প্রসঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রাম, সামরিক ও স্বৈরশাসন শাসনের কবল থেকে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন।

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান, মানবাধিকারের ব্যাপক অবনতি, ভুয়া ভোটার তালিকাসহ প্রহসনের নির্বাচনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ দমনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন- এর ফলে বাংলাদেশে অভাবনীয় আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন ইতোমধ্যে নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App