×

জাতীয়

১৬ আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম

১৬ আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান

ছবি: ভোরের কাগজ

দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কৃষিপণ্য ঢাকায় আনা নেয়ার সুবিধার্থে ১৬টি আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো লাগেজ ভ্যান। রবিবার (২৪ সেপ্টেম্বর) ১৬টি ট্রেন দিয়ে যাত্রা শুরু হলেও আগামী অক্টোবরে আরো ২৫টি এবং ডিসেম্বরে আরো ৫০টি ব্রডগেজ লাগেজভ্যান সংযোজন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ সকালে রাজধানীর কমলাপুরে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে লাগেজ ভ্যান সংযোজন উদ্বোধন করেন রেলমন্ত্রী। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, এ প্রকল্পের জন্য ১২৫টি লাগেজ ভ্যান ও ফ্রিজিং লাগেজ কেনা হয়েছে যা পর্যায়ক্রমে সব ট্রেনে লাগানো হবে। এরমধ্যে ২৮টি ফ্রিজিং লাগেজ কেনা হয়েছে, যা দিয়ে মানুষের কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন করা যাবে। উদ্বোধনের আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান, প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য ও অন্যান্য মালামাল কম খরচে পরিবহন করতেই রেলের এ উদ্যোগ নেয়ার হয়েছে। প্রকল্প নেয়া হয়েছে ৩০০ কোটি টাকার। শুধু কৃষি পণ্যই না; কৃষকের উৎপাদিত মাছ-মাংস ও দুধ পরিবহন করা যাবে রেফ্রিজারেটর (ফ্রিজিং) লাগেজ ভ্যানে। প্রসঙ্গত, প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে রেলের ২৮টি ফ্রিজিং কোচ। প্রায় ৩০০ কোটি টাকার এ প্রকল্পে কেনা হয়েছে ৯৭টি লাগেজ ভ্যানও। উদ্দেশ্য কৃষিপণ্য পরিবহন করা। তবে কৃষক ও ব্যবসায়ীদের মতে, ঢাকার বাজারের সঙ্গে ট্রেনের শিডিউল মিল না থাকায় শাক-সবজি পরিবহনে আগ্রহী হবেন না কেউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App