×

জাতীয়

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে প্রবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে প্রবাসী

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় চলন্ত বাসে এক প্রবাসী অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার নাম আমিনুল ইসলাম (৫৩) বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস ঘোষাল জানান, ওই ব্যক্তি বিমানবন্দর থেকে রাইদা পরিবহনের বাসে উঠেছিলেন। এরপর বাসযাত্রীরা রামপুরা এলাকায় আসার পর তাকে বাসের সিটে অচেতন অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি জানান, ওই ব্যক্তির সাথে পাসপোর্ট ও একটি বড় ব্যাগ পাওয়া গেছে। এছাড়া তার মানিব্যাগ, মোবাইল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি প্রবাস থেকে দেশে ফিরে বাসে করে বাড়ি ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

এদিকে বাসটির যাত্রী মো. রাশেদুল ইসলাম জানান, তিনি রামপুরা ব্রিজ থেকে ওই বাসটিতে উঠেন। এর কিছুক্ষণ পর বাসের কন্ট্রাকটর তার পিছনের ছিটে ভাড়া তুলতে গিয়ে ওই যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। তখন তিনি ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App