×

জাতীয়

নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতেই ভোটগ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতেই ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া জানুয়ারির শুরুতেই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, কোন দল নির্বাচনে আসবে, কারা আসবে না সেটা আমাদের দেখার বিষয় না। সংবিধান অনুযায়ী সঠিক সময়েই নির্বাচন সম্পন্ন হবে। তবে আশা করছি জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। মার্কিন ভিসা নীতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ভিসা নীতির বিষয়ে আমাদের কিছু করার নেই, এমনকি কোনো বক্তব্যও নেই। কারণ এটা সরকারের বিষয়। আমরা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App