×

জাতীয়

পদোন্নতি চান পুলিশের ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তারাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

পদোন্নতি চান পুলিশের ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তারাও

পদোন্নতি চান পুলিশের ৩৫ ও ৩৬ ব্যাচের কর্মকর্তারাও। ছবি: প্রতীকী

নির্ধারিত সময়ে পদোন্নতি বঞ্চিত বিসিএস পুলিশ ক্যাডার সার্ভিসের দুই ব্যাচের কর্মকর্তারা দ্রুত পদোন্নতি চেয়ে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফিনিক্স রোডের পুলিশ সদর দপ্তরে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করেন ৩৫ তম বিসিএস ও ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্যরা।

বৈঠকে পুলিশের তরুণ সদস্যরা, নির্ধারিত সময়েও পদোন্নতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুত পদোন্নতি নিশ্চিত করার জন্য পুলিশ প্রধানকে অনুরোধ করেন। পুলিশ প্রধানের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।

বৈঠকে অংশ নেয়া ৩৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩৫তম বিসিএসের পুলিশ সদস্যরা প্রায় দেড় বছর ধরে পদোন্নতি বঞ্চিত, এই সময়ের মধ্যে তাদের অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেডে) পদোন্নতি হওয়ার কথা ছিল।

প্রশাসন ও আনসার ক্যাডারসহ আরো বেশ কয়েকটি ক্যাডারের সদস্যরা এরই মধ্যে নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন। তবে আমরা এখনো বঞ্চিত হচ্ছি। এতে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত পদোন্নতি নিশ্চিত না করতে পারলে ক্ষোভ আরও প্রশমিত হবে।

এদিকে, ৩৬ বিসিএস পুলিশ ক্যাডারের সদস্যরা নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতির জন্য বয়সসীমা ও চাকরির মেয়াদসহ ছয় মাস আগ থেকেই সব শর্ত পূরণ করেছেন। তারাও এখনো পদোন্নতি পাননি। তবে পুলিশ ক্যাডারের সাথে একই সঙ্গে চাকরিতে যোগ দেয়া প্রশাসন ক্যাডার ও আনসার ক্যাডারসহ বেশ কিছু ক্যাডার সার্ভিসের লোকজন এরই মধ্যে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন। এ সময় ৩৬ ব্যাচের কর্মকর্তারা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ভিন্ন কোন ঘটনা ঘটেনি। অনেক অফিসার একসঙ্গে ছিল। সেকারণে কিছুটা হট্টগোল হয়। পরবর্তীতে, ৩৫ ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরের ওএন্ডএম উইংয়ের ডিআইজি ফারুক হোসেনের সঙ্গে দেখা করে তাদের প্রাপ্য পদোন্নতির দাবি ও যৌক্তিকতা তুলে ধরেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশে পদোন্নতি জটিলতা নিরসনে দুইটি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদ, ৫০টি উপ-মহাপরিদর্শক, ১৪০টি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদ ও ১৫০টি পুলিশ সুপারের সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে এর মধ্যে অনুমোদনের জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে, পদোন্নতিসহ সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানিয়ে আসছে পুলিশের নন-ক্যাডার কর্মকর্তারা। তারা সম্প্রতি পদোন্নতি ও সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App