×

জাতীয়

সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার করতো মুসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ পিএম

সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ পাচার করতো মুসা

সীমান্ত হয়ে দুর্গম পাহাড়ি এলাকা বা জঙ্গল দিয়ে বিভিন্ন কৌশলে মুসার নেতৃত্বে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র গোলাবারুদ চোরাকারবারি করতো বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজারস্থ র‍্যাবের কার্যালয়ে অভিযান সংক্রান্ত বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই অঞ্চলে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে তারা চাঁদার বিনিময়ে সহযোগিতা করে আসছিল। এইসব মাদক তারা অর্থের বিনিময়ে সংরক্ষণ করতো।

এর আগে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র দুই কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকার পাহাড়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App