×

জাতীয়

৪০ লাখ ৪ হাজার ৭ মামলা বিচারাধীন, দ্রুত নিষ্পত্তির সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

৪০ লাখ ৪ হাজার ৭ মামলা বিচারাধীন, দ্রুত নিষ্পত্তির সুপারিশ

বর্তমানে দেশের আদালত গুলোতে ৪০ লাখ ৪ হাজার ৭ টি মামলা বিচারাধীন রয়েছে। বিষয়টিকে আমলে নিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে আইন ও বিচার বিভাগের আওতায় থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয় ৷

কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

এ বৈঠকে বর্তমান সরকারের সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রকল্পে নেয়া হয়েছে সে সব প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বর্তমান সরকারের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পগুলোর মধ্যে অসমাপ্ত কাজগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে।

বৈঠকে উচ্চ আদালত ও অধঃস্থন আদালতে মামলায় যুক্তি উপস্থাপন, রায় লিপিবদ্ধ করা এবং আইনের বই রচনার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর জন্য কমিটি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করে। উল্লেখ্য, সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমানে দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭ টি মামলা বিচারাধীন। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪ টি এবং অন্যান্য ১ লাখ ১৮ হাজার ১৮৯টি মামলা রয়েছে।

কমিটি আইন ও বিচার বিভাগের আওতায় থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থা নেবার সুপারিশ করেছে। এ বৈঠকে আইএমইডি’র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App