×

জাতীয়

মুগদায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

মুগদায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইমন খন্দকার (৪০)।

এ ঘটনায় ফারুক হোসেন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসা ইমন খন্দকারকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

ইমনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মিঠু মিয়া জানান, রাতে দুজন ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ইমন ও আরোহী ফারুক দুজনে মাটিতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ইমন গাইবান্ধা সদর থানার পূর্ব কোমরনই কুটিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে মুগদা মান্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মুগদা থানাকে জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App