×

জাতীয়

প্রধানমন্ত্রীকে জন্ম‌দিনের শু‌ভেচ্ছা জানালেন মো‌দি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম

প্রধানমন্ত্রীকে জন্ম‌দিনের শু‌ভেচ্ছা জানালেন মো‌দি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্প‌তিবার (২৮ সেপ্টেম্বর) সরকারপ্রধানকে এক বার্তায় জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুকে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্প‌তিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তি‌নি বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রে‌ছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।

১৯৮১ সাল থেকে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের নেতৃত্বে আছেন বঙ্গবন্ধুকন্যা। দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। বঙ্গবন্ধুকন্যা এখন চতুর্থ দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বর্তমা‌নে তি‌নি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App