×

জাতীয়

যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম

যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই

‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ভোরের কাগজ

যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই
যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই
যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।

সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

এ সময় জিয়াউর রহমানের ’৭৭-এর হত্যাযজ্ঞ নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না, প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। তাই নানান ষড়যন্ত্র হচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা নিয়ে দেখবেন।

খালেদা জিয়াকে রাজনৈতির দাবার গুটি বানানো হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া আদালতের ব্যাপার।

তিনি আরও বলেন, হামাগুড়ি দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App