×

জাতীয়

নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম

নয়াপল্টনে কৃষক দলের সমাবেশ চলছে

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে রাজধানীতে কৃষক দলের কৃষক সমাবেশ চলছে।

সোমবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

এর আগে দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানান স্লোগান সমাবেশস্থলে জড়ো হন তারা। সমাবেশ চলাকালে নেতাকর্মীরা 'মুক্তি, মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই, কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলায়' এমন স্লোগান দিচ্ছেন।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংগঠনের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশকে নয়াপল্টন এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App