×

জাতীয়

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

ছবি: ভোরের কাগজ

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে প্রাক্কালে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার’ আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে হাইকোর্টের সামনে এক মানবন্ধন থেকে এই আহ্বান জানানো হয়। প্রতিবছরের মতো এবছরও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’- স্লোগান নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন- পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা এবং সমাজকল্যাণ সম্পাদক হুমায়রা খাতুন। সঞ্চালনা করেন- সংগঠনের এডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী। ডা. ফওজিয়া মোসলেম বলেন, দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও কিছু মানুষের ধর্মীয় আচরণে ভিন্নতা, ধর্মীয় উগ্রতা ও ধর্মের দোহাই দিয়ে শারদ উৎসবের সময় এই উৎসবকে কেন্দ্র করে পূজা মন্ডপে হামলা চালানো হয়, লুটপাট হয়। এসব ঘৃণিত ও বিদ্বেষমূলক অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যুক্ত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আন্দোলনকে জোরদার করতে তিনি এদেশের প্রগতিশীল ও গণতন্ত্রকামী নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং একইসাথে দেশ থেকে ঘৃণা, বিদ্বেষ, ও হিংসার রাজনীতি দূর করতে, দুর্নীতি বন্ধে কালো টাকা ওপেশী শক্তিকে দমন করে আইন শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানান। মালেকা বানু বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস হওয়া স্বত্তেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মভীরু মানুষের ধর্মীয় বিশ্বাসকে নেতিবাচকভাবে উস্কে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর তাদের উৎসবের সময় ও নির্বাচনের আগে পরে আক্রমণ ও হামলার ঘটনা ঘটিয়ে থাকে। শারদীয় উৎসবে যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় তাকে রক্ষা করে মন্দিরের সকল অনাকাঙ্খিত হামলাকে প্রতিহত করে নির্বিঘ্নে উৎসব পালন করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিজ নিজ জায়গা থেকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা এবং বাঙালি সংস্কৃতির উপর যে আঘাত তার বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের উদ্দেশ্যে তাদের উচ্ছেদের রাজনীতি ও রয়েছে। তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো জোরদার করে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে এদেশের সকল জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App