×

জাতীয়

পুলিশের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান ছড়িয়ে দিতে টিডিএসে সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পিএম

পুলিশের প্রতি বঙ্গবন্ধুর আহ্বান ছড়িয়ে দিতে টিডিএসে সেমিনার

ছবি: প্রতীকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে জনগণের সেবক হওয়ার আহ্বান জিনিয়েছিলেন। তার সেই আহ্বান ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সেমিনার শুরুর আগে ব্যাচভিত্তিক বিভিন্ন কোর্সে আগত প্রশিক্ষাণার্থীদের নিয়ে পুলিশ সুপার (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭৫ সালে ১৫ জানুয়ারি জাতির পিতার প্রথম ও শেষ পুলিশ সপ্তাহে তাঁর ভাষণের উপর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন- মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তাঁর প্রবন্ধে জাতির পিতার আহবান ও দেশের জন্য উনার ত্যাগের কথা কৃতজ্ঞভরে স্মরণের মাধ্যমে সেমিনারে উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, আমি ট্রেনিং শাখায় যোগদান করার পরে চেষ্টা করছি প্রতিটি কোর্স ও আমাদের স্কুলের সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার আলো ছড়িয়ে দিতে। জনগণকে দ্রুততম সময়ে ট্রাফিক পুলিশি সেবা প্রদান আমাদের অন্যতম দায়িত্ব। দেশপ্রেম নিয়ে জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে পুলিশ সদস্যদের আরো তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে এই সেমিনারগুলোর আয়োজন। সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভিডিও ও স্থির চিত্র প্রদর্শন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App