×

জাতীয়

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর, সিলেবাস প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর, সিলেবাস প্রকাশ

ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আবশ্যিক বিষয়ে মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ে গত রবিবার (১ অক্টোবর) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। এরমধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। গত ৬ জুন পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। গত ১৯ মে দেশের বিভাগীয় শহরগুলোতে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ১৯ দিনের মাথায় প্রিলির ফল প্রকাশ করে বিপিএসসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App