×

জাতীয়

মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি আরও সংকোচনের পক্ষে ড. আতিউর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম

মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি আরও সংকোচনের পক্ষে ড. আতিউর রহমান

মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির আরও সংকোচনের পক্ষে মতামত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড কক্ষে গভর্নর, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র সচিব এবং ডেপুটি গভর্নরদের সাথে এক নীতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

প্রবৃদ্ধির চেয়ে ম্যাক্রো অর্থনীতির স্হিতিশীলতাই এই মুহূর্তে বড়ো বিষয় বলে তিনি উল্লেখ করেন।

সাবেক সিনিয়র অর্থ সচিব ড. তারেকও এই সভায় উপস্থিত ছিলেন এবং একই মত প্রকাশ করেন।

একই সাথে ড. রহমান কৃষি ও এসএমই খাতে আরও বেশি ঋন সরবরাহের ওপর জোর দেন। বিশেষ করে ক্ষুদে উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কীম দ্রুত বাস্তবায়নের আহবান জানান। বড়ো উদ্যোক্তাদের ঋন ফেরৎ দেবার অনিহার কথা তুলে ধরে তিনি ক্ষুদে উদ্যোক্তাদের দিকে বেশি করে অর্থ প্রবাহের পরামর্শ দেন। কেনন, তিনি মনে করেন যে আর্থিক অন্তর্ভুক্তি আর্থিক স্হিতিশীলতার পাটতন তৈরি করে।

বিদেশি মুদ্রার রিজার্ভ খানিকটা কমলেও সার্বিক আর্থিক স্হিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে নিত্য ব্যবহার্য পণ্য ও জ্বলানি আমদানির জন্য ডলার সহায়তা সতর্কতার সাথে দিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি আগামীতে অর্থনৈতিক সংস্কারের দিকে আরও জোর দেবার পক্ষে বলেন যাতে করে খেলাপি ঋনের চাপ থেকে অর্থনীতিকে ভারমুক্ত করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App