×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সাজু ও লক্ষ্মীপুরে পিঙ্কু নৌকার মাঝি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সাজু ও লক্ষ্মীপুরে পিঙ্কু নৌকার মাঝি

ব্রাহ্মণবাড়িয়ায় সাজু ও লক্ষ্মীপুরে টিংকু নৌকার মাঝি

জাতীয় সংসদের উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শিক্ষক কর্মচারীদের নেতা শাহজাহান আলম সাজু এবং লক্ষীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম ফারুক পিঙ্কু।

রবিবার (৮ অক্টোবর) রাতে গণভবনের অনুষ্ঠিত দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। মনোনয়ন বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বোর্ডের বৈঠক শেষে রাতে গণভবনের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি এই দুটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি যতই চাপ আসুক না কেন সংবিধানের বাইরে আমরা এক চুল নড়বো না। আগামী নির্বাচন হবে সংবিধান সম্মতভাবেই। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App