×

জাতীয়

কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম

কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রায় এক ঘণ্টা চেষ্টার করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুনে কয়েক হাজার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, হঠাৎ সকাল ১০টার পর আগুন লাগে। এরপর বালতির পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও আগুন নেভে না। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, কাকরাইল এসএ পরিবহনে আগুন লেগেছে। চারতলা ভবনটিতে আগুন লেগেছে। সকাল ১০টা ১০ মিনিটে খবর পেয়ে ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট কাজ করে। পরে সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App