×

জাতীয়

'বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে'র নতুন আহ্বায়ক কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ এএম

'বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে'র নতুন আহ্বায়ক কমিটি গঠন

ফাইল ছবি

প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়ার প্রতিষ্ঠিত গবেষণাধর্মী সংগঠন 'বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ'-এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে আহ্বায়ক ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোকে সদস্য-সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক এইচ. এম রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সর্বশেষ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালে। ইতোমধ্যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এমতাবস্থায়, সংগঠনের নিয়মিত কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে স্টিয়ারিং কমিটির গত ২৩ সেপ্টেম্বরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ"-এর কেন্দ্রীয় কমিটিসহ সকল স্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরে গঠনতন্ত্রের ১০নং অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে আগামী সম্মেলন না হওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনকে আহ্বায়ক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোকে সদস্য-সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যাপক সিরাজুল হক আলো সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনটি দেশব্যাপী ও আন্তজার্তিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গদের নিয়ে জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেমন- আদর্শ চিন্তা-চেতনা, দর্শন, কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়গুলোতে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাসহ গবেষণা, প্রকাশনা, প্রচারণা বিষয়ক কার্যক্রম সগৌরবে পরিচালনা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App