×

জাতীয়

সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার সাইদ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ এএম

সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার সাইদ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: ভোরের কাগজ

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ আগুন লাগার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটিরত এ কর্মকর্তা জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্রান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টার্ন টেবল লেডার (টিটিএল)।

রাফি আল ফারুক আরো জানান, তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কত তলা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App