×

জাতীয়

কামরাঙ্গীরচর অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম

কামরাঙ্গীরচর অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি উদ্বোধন
কামরাঙ্গীরচরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য সব অপশক্তির বিরুদ্ধে প্রস্তুত থাকতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বুধবার (১১ অক্টোবর) কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে আবারও দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান কামরুল ইসলাম। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বুড়িগঙ্গার লোহারব্রিজ থেকে কামরাঙ্গীরচর নিজামবাগ পর্যন্ত সড়কটি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের নামে নামকরণ করা হয়েছে। অপরিকল্পিত কামরাঙ্গীরচরকে আধুনিক ও ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, সুন্দর ও নান্দনিক নগরী হিসেবে কামরাঙ্গীরচরকে গড়ে তোলা হবে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে চার লেনের এক্সপ্রেসওয়েও নির্মাণ করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App