×

জাতীয়

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পিএম

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, 'বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নির্বাচন কোন ভাবেই বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।'

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজারের জুড়ীতে ২ কোটি ৯১ লক্ষ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যায়ে পশ্চিমজুড়ী ইউনিয়নের খালেরমুখ বাজার-হাকালুকি হাওর রাস্তায় জুড়ী নদীর উপর নব নির্মিত ব্রীজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি, উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।'

উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ সালামের সঞ্চালনায় ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, সাবেক ইউপি সদস্য জমির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইরুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ, ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App