×

জাতীয়

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৬ পিএম

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়। তাই ‘চাওয়া-পাওয়ার’হিসাব বাদ দিয়ে সব নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে দিকে পাবনার ঈশ্বরদীতে গ্রিন-সিটি মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়। অতীতের সব কলহ ভুলে গিয়ে আওয়ামী পরিবারে সন্তান হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন অগ্রগতির ধারাকে অক্ষুণ্ণ রাখতে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া একটাই শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে সমুজ্জ্বল রাখা। আমাদের টার্গেট হচ্ছে, অশুভ সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করা।'

ডেপুটি স্পিকার বলেন, 'মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ২০৪১ সালের বাংলাদেশ হবে ধূমপান, মাদকমুক্ত ও সুস্থ মানব সম্পদ উন্নত সমৃদ্ধ দেশ। বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সবাই এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে হবে।'

তিনি আরও বলেন, 'ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জীবন নিরাপদ রাখার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না। বিভিন্ন দুর্ঘটনায় ফায়ারফাইটারের শহীদ হওয়ার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।'

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছহাক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার আলী খান, ঈশ্বরদী গ্রিনসিটি মর্ডান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App