×

জাতীয়

বিএনপি সহিংসতা করলে কঠোরভাবে দমন করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম

বিএনপি সহিংসতা করলে কঠোরভাবে দমন করা হবে

ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি বহু বার সরকার পতনের জন্য আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোন লাভ হয়নি। কাল যে আল্টিমেটাম দেবে সেটা নিয়ে সরকার ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের উপর শতকরা ৭০ ভাগ মানুষের আস্থা আছে। এজন্য আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের পিটি আই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের আন্দোলন মিছিল না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিক যেকোন কর্মসূচি মানে জনজীবন বিপর্যস্ত করা। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বা নাশকতামূলক কোন কর্মকাণ্ড করলে কঠোর ভাবে দমন করা হবে।

মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না। বিএনপির দল হচ্ছে অবৈধ পন্থায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোন প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজের চেহারায় আয়না দেখতে বলেন। আগামী নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী তাদের সাথে আলাপ আলোচনা করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, প্রকৌশলী ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়ায় এক কৃষক সমাবেশে মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্য রাখেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। আলোচনা সভার আগে কৃষকদের মাঝে বিভিন্ন ডাল, মশলার বীজ, সার, কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App