×

জাতীয়

টঙ্গী পশ্চিম থানার ব্যারাকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম

টঙ্গী পশ্চিম থানার ব্যারাকে এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

টঙ্গী পশ্চিম থানার ব্যারাকের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ্ আলম।

ওসি মো. শাহ্ আলম জানান, মৃত মিলটন কুণ্ডু টঙ্গী পশ্চিম থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাট এলাকার সুজিত চন্দ্র কুণ্ডুর ছেলে।গত ৯ অক্টোবর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ্ আলম জানান, পুলিশ কর্মকর্তা মিলটন কুণ্ডু আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, মিলটন কুণ্ডু ব্যারাকের ষষ্ঠ তলায় থাকতেন। রাতে তার ডিউটি থাকলেও তিনি আসছিলেন না। তার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টন কুণ্ডুর কক্ষের দরজা বন্ধ দেখেন অন্য পুলিশ সদস্যরা। ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এসআই মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাফনের কাপড় ও 'জয় বাংলা' চিরকুট দিয়ে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

কাফনের কাপড় ও 'জয় বাংলা' চিরকুট দিয়ে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলা চালালো হুথিরা

রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলা চালালো হুথিরা

দুই পেসার তিন স্পিনার নিয়ে বাংলাদেশের একাদশ

আবুধাবি টেস্ট দুই পেসার তিন স্পিনার নিয়ে বাংলাদেশের একাদশ

ইরান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

ইরান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App