×

জাতীয়

বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম

বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত দেশে বিদেশি শকুন আনতে চায়। কাক ও শকুন যেমন উচ্ছিষ্টের দিকে তাকিয়ে থাকে, ওরা তেমনি বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। কখন তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু আমাদের শক্তি একমাত্র দেশের জনগণ।

বুধবার (১৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) উত্থান খুনের মাধ্যমে। তারা এখনো খুনের রাজনীতি অব্যাহত রেখেছে। জিয়াউর রহমানকে মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব আখ্যা দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, দেশটাকে তারা (বিএনপি) এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়। শেখ রাসেলের আত্মার প্রতি তখনই সম্মান জানানো হবে যখন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। এমন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, শেখ রাসেল মাত্র ১০ বছরের অবুঝ শিশু ছিল। যে অবুঝ শিশু রাজনীতিই বুঝত না-তাকেও হত্যা করা হয়েছে। তিনি বলেন, সেদিনের খুনিরা ছিল নির্মম, বর্বর। কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনকে (রা.) হত্যা করা তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মত শিশুকেও হত্যা করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় অস্থায়ী মঞ্চে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান,দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App