×

জাতীয়

এবার স্মার্ট বাংলাদেশ পদক পেলেন ঢাকা জেলা প্রশাসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম

এবার স্মার্ট বাংলাদেশ পদক পেলেন ঢাকা জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত ও জনগুরুত্ব ভিত্তিতে তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক পরিচালিত জেলাসমূহের উদ্ভাবনী কার্যক্রম ভিত্তিক প্রতিযোগিতা 'স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩' অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ঢাকা জেলা প্রশাসনের “স্মার্ট অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা” নামক উদ্ভাবনী উদ্যোগটি স্মার্ট বাংলাদেশ পদক লাভ করে।

স্মার্ট ডিসট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮৯ টি উদ্ভাবনী প্রস্তাবনা দাখিল করা হয়। বিচারকগণ ঢাকাসহ ৫ জেলাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক, ঢাকা আনিসুর রহমান কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ পুরস্কার প্রদান করেন। পুরষ্কার হিসাবে সর্বোচ্চ এক কোটি টাকা'র চেক গ্রহণ করেন জেলা প্রশাসক, ঢাকা।

জেলা প্রশাসন সূত্র জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কমে আসবে অগ্নি ও গ্যাস নিঃসরণ-জনিত দুর্ঘটনা। ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। “স্মার্ট অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা” সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে কমে আসবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App