×

জাতীয়

স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ পিএম

স্বাস্থ্যের ঠিকাদার মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

সিন্ডিকেট করে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠুর সম্পদ জব্দ ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, মিঠুর বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোয়েন্দা তথ্য রয়েছে তিনি এখন দেশে অবস্থান করছেন। তদন্তের স্বার্থেই তার সম্পদ জব্দ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কার্যক্রম নেয়া হয়েছে।' মোতাজ্জেরুল ইসলামকে দুদক গ্রেপ্তার করবে কি না, সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তদন্তকারী কর্মকর্তা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।' যুক্তরাষ্ট্রে তার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে কি না, জানতে চাইলে সচিব বলেন, 'এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।'

দুদক সূত্র জানায়, মিঠু তার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদউল্লাহর মৃত্যুর আগে লিখিতভাবে সরকারকে জানিয়েছিলেন, কেনাকাটায় অপ্রতিরোধ্য দুর্নীতির কারণ হলো স্বাস্থ্য খাত ‘মিঠু চক্র’র কব্জায়। এরপরই মূলত রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বেশ কয়েকটি সংস্থা নড়েচড়ে বসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App