×

জাতীয়

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তেজ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১০:৪৪ এএম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তেজ’

ছবি: সংগৃহীত

আরব সাগরে তৈরি হয়েছে ‘তেজ’ নামের শক্তিশালী এক ঘূর্ণিঝড়। এটি আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) ভারতীয় আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস নাউ।

সংস্থাটি জানিয়েছে, সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ থাকে। এই সময়ের মধ্যে সমুদ্র উপরিভাগের তাপমাত্রা উষ্ণ থেকে উষ্ণতর হওয়ার সম্ভাবনা।

যদিও আবহাওয়া বিজ্ঞানীরা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। দ্য ওয়েদার জানিয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাঝড়টি শক্তিশালী আকার ধারণ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। তার পর থেকেই নিম্নচাপের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অফিস আরও জানায়, এখন পর্যন্ত যা পূর্বাভাস মিলেছে, তাতে মুম্বাই এবং পুনেতে এটি সর্বাধিক প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২২ থেকে ২৩ অক্টোবর উপকূলীয় জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ ছাড়া শিগগিরই বঙ্গোপসাগরেরও খুব গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। এতে শুক্রবারের (২০ অক্টোবর) পর এটি প্রভাব ফেলতে পারে, ঊড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App