×

জাতীয়

টেকনাফে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ১০:৫৯ এএম

টেকনাফে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর নিহত
কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম (৪৬) কাউন্সিলর নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার মেরিনড্রাইভ রোডের নোয়াখালীপাড়ার মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র‍্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন মেরিনড্রাইভ রোডের নোয়াখালীপাড়ার মিঠাপানিরছড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাব-৭ এর একটি দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে “স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে”র তালিকাভুক্ত শীর্ষ মাদকব্যবসায়ী ও ইয়াবার শীর্ষ গডফাদার, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. একরামুল হক এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত একরামের বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App