×

জাতীয়

পটুয়াখালী-১ আসনের এমপি শাহজাহান মিয়া মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ এএম

পটুয়াখালী-১ আসনের এমপি শাহজাহান মিয়া মারা গেছেন

শাহজাহান মিয়া

না ফেরার দেশে চলে গেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেজ ছেলে সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি। উল্লেখ্য, শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

ভুক্তভোগীর অভিযোগ ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App