×

জাতীয়

বান্দরবানে ট্রাক চাপায় নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৮, ০২:১৫ পিএম

বান্দরবানে ট্রাক চাপায় নারী নিহত
বান্দরবানে পাথরবোঝাই ট্রাকের চাপায় কৃষ্ণা রাণী দে (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে শহরের হিলভিউ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। কৃষ্ণা রাণী শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার মুদি ব্যবসায়ী বাবুল কান্তি দের স্ত্রী। পুলিশ জানায়, সকালে কৃষ্ণা রাণী দে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাথরবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার জানান, ট্রাকটি জব্দ করা গেলেও চালক আগেই পালিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App