×

জাতীয়

বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশি অভিযানের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম

বিএনপি নেতা আমিনুলের বাসায় পুলিশি অভিযানের অভিযোগ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের মিরপুরের বাসভবনে তল্লাশী চালিয়েছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি ভোরের কাগজকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিষয়টি নিশ্চিত হতে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে তিনি বলেন, 'রাতে আমার মিরপুর পল্লবীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এল সময় আমার বাসা ও আশেপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত কয়েকদিন ধরে গ্রেপ্তার এড়াতে নিজ বাসভবনে থাকতে পারছি না। সমাবেশ সফল করতে গ্রেপ্তার এড়িয়ে চলতে দলের হাইকমানন্ড যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলছি।’ এদিক রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানান, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App