×

জাতীয়

জবি ছাত্রকল্যাণ পরিচালক পদে ড. আল আমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০২:৫৫ পিএম

জবি ছাত্রকল্যাণ পরিচালক পদে ড. আল আমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক পদে নিযুক্ত হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিন। আগামী ২ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধি ১৪(১) ধারা অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিনকে ২ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক পদে নিযুক্ত করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতাদি ও অন্যান্য সুবিধা পাবেন।

উল্লেখ্য, এরআগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব পেলেও অন্যদের সুযোগ দিতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। এরপর তার নিয়োগটি বাতিল করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App